সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন


সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি রহস্যময় স্টোরি শেয়ার করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকেই কিছু দিনের জন্য সরে যাচ্ছেন। এমনকি তিনি আদৌ ফিরবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন এই শিল্পী। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন নেহা! প্রথম স্টোরিতে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজসহ এখন যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। ধন্যবাদ।’ পরের স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ! শান্তির জন্য এটুকুই আমি আপনাদের কাছে চাই।” কেন এমন আবেগঘন পোস্ট দিয়েছিলেন নেহা-তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। অনেকের ধারণা, সম্প্রতি তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে হওয়া অনলাইন ট্রোলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে। ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’ গানে নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে ‘ক্রিঞ্জ’, ‘অশ্লীল’ এবং আন্তর্জাতিক পপ- বিশেষ করে কে-পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে কটাক্ষ করেন। এটাই প্রথম নয়। ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে দেরিতে পৌঁছানোর পর মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন নেহা কক্কর। দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়লে তিনি পরিস্থিতি সামলাতে পারেননি। যদিও পরে আয়োজকদের দায়ী করেছিলেন তিনি। নেহা কক্কর জনপ্রিয়তা পেয়েছেন ‘আঁখ মারে’, ‘দিলবার’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি ব্যাংকে’–এর মতো একাধিক হিট গানের মাধ্যমে। বর্তমানে তিনি বিভিন্ন সংগীতভিত্তিক রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করছেন। েতবে নেহার এই হঠাৎ রহস্যময় পোস্ট ও তা মুছে ফেলা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: এনডিটিভি

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি