সাদা পোশাকে শেষ দেখায় সাকিবকে কোহলির বিশেষ উপহার


সাদা পোশাকে শেষ দেখায় সাকিবকে কোহলির বিশেষ উপহার
এই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান। বিদেশের মাটিতে কানপুর টেস্টই তার সাদা পোশাকে শেষ ম্যাচ, ভারতের বিপক্ষেও শেষ টেস্ট। সাদা পোশাকে শেষ দেখায় তাই সাকিবকে শুভকামনা জানিয়ে বিশেষ উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কানপুর টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটাররা যখন জটলা পাকিয়ে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়ান, তখন ব্যাট হাতে সাকিবের দিকে ছুটে যান কোহলি। পরে জানা যায়, উপহার হিসেবে সাকিবের জন্য ব্যাটটি নিয়ে এসেছেন তিনি। বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে ব্যাট তুলে দিয়ে বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় ক্রিকেটের এই মহীরুহ। প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। ব্যাটিং ব্যর্থতায় মাত্র আড়াই দিনেই কানপুরে হারের মুখ দেখেছে বাংলাদেশ।

সর্বশেষ :

বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে   আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে