সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬


সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬
পশ্চিম সুইজারল্যান্ডের একটি শহরে যাত্রীবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজারের কেন্দ্রস্থলে এই ঘটনাটি ঘটে। খবর দ্য গার্ডিয়ানের। পুলিশ জানায়, কমপক্ষে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং একজন উদ্ধারকারীও আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, একজন ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করতে পারেনি। স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনের তীব্রতায় বাসটির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দুর্ঘটনার শিকার বাসটি কেরজার্স থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডুডিনজেন পৌরসভা থেকে এসেছিল। পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক পাপোক্স বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পেট্রোল ঢেলে আগুন দেওয়ার খবরটি পুলিশ এখনো নিশ্চিত করেনি। ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়নি বলেও জানানো হয়েছে। সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ