সৌর ঝড়ে স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ বাধাগ্রস্ত


সৌর ঝড়ে স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ বাধাগ্রস্ত
গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) পৃথিবীর ওপর দিয়ে দীর্ঘ সময় ধরে শক্তিশালী সৌর ঝড় বয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশযান কোম্পানি স্পেসএক্স তাদের রকেট উৎক্ষেপণ সাড়ে ঘণ্টার বেশি সময় পেছাতে বাধ্য হয়েছে। স্পেস ডটকমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেইপ কেনাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্থানীয় সময় সোমবার বিকেলে ফ্যালকন৯ রকেটে করে স্পেসএক্স কোম্পানি তাদের ২১টি নতুন স্টারলিংক ‘ভি২ মিনি’ উপগ্রহ মহাকাশে পাঠাতে চেয়েছিল। কিন্তু জি-৩ শ্রেণির সৌর ঝড়ের কারণে ওই সিডিউল বদলাতে বাধ্য হয় কোম্পানি কর্তৃপক্ষ। ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে করা পোস্টে স্পেসএক্স বলে, ‘সন্ধ্যা ৬টা ১ মিনিটের আগে ফ্লোরিডা সেন্টার থেকে কোনো উৎক্ষেপণের লক্ষ্য নেওয়া হচ্ছে না।’ সোমবারের এই সৌর ঝড়ের ফলে কানাডায় খনিতে তেল উত্তোলনও থামিয়ে রাখতে হয়। সৌর ঝড় বায়মন্ডলের উপরিভাগে গ্যাসের ঘনত্ব বাড়িয়ে দেয়। এমন সময় রকেট উৎক্ষেপণ করলে তার উপরের দিকে ওঠার গতি বাধাগ্রস্ত হয়। স্টারলিংকের মতো ছোট উপগ্রহের বেলায়ও সমস্যা সৃষ্টি করতে পারে এই সৌর ঝড়। তবে সৌর ঝড়ের সম্মুখীন হয়ে বিপত্তির ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্স সৌর ঝড় চলাকালে রকেট উৎক্ষেপণ করে ৪০টি উপগ্রহ হারায়।

সর্বশেষ :

আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল   আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন   অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’   ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি   জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী   রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা   টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……   ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি   মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি