হজের খচর কমাতে ভর্তুকি চান জি এম কাদের


হজের খচর কমাতে ভর্তুকি চান জি এম কাদের
হজের খরচ কমাতে সরকারি ভর্তুকির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, দুর্নীতির কারণেই জনপ্রতি হজের খরচ ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ব্যয়সহ এই খরচ ৯ থেকে ১০ লাখ টাকা হতে পারে। আগের হজ নিবন্ধনের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ত, এবার উচ্চ খরচের কারণে নিবন্ধন বাতিল করছে। আজ সোমবার বনানী কার্যালয়ে তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, হজে বাংলাদেশের কোটা ১ লাখ ২৭ হাজার। কিন্তু সময় বাড়ানোর পরও ৫০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ভারত থেকে হজের খরচ বাংলাদেশের অর্ধেক। প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য। দেশের মানুষ হজের ভর্তুকির জন্য টাকা দিতে রাজি আছে। কিন্তু হজের খরচ অর্ধেক করার উদ্যোগ সরকারকেই নিতে হবে। জি এম কাদের বলেন, আমাদের দল কারো বি-টিম নয়। মেগা প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেছেন, লাখ কোটি টাকায় খেলনা বানাচ্ছি, দৃষ্টিনন্দন শোভা বানাচ্ছি। আর সাধারণ মানুষ সংসার চালাতে পারছে না। এখন ২৫০ গ্রাম গরুর মাংসের ক্রেতা নেই। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে মাংসের কেজি ছিল ২৫-৩০ টাকা। তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ