প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২৬

হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি


হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৭ই জুলাই, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, গভীর রাতে ৬-৭ জনের একটি ডাকাতদল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী এবং একমাত্র মেয়ের হাত-পা ও চোখ দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ডাকাত দল এলাকায় প্রবেশ করেছিল। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার