প্রকাশিতঃ মার্চ ২, ২০২৬

ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর।


ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর।
ভারতের কলকাতায় পলাতক থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ আজ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রোববার রাত ১০ টা ৪০ মিনিটে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়। এর আগে গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। নিহতের পরিবার সুত্রে জানা যায়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। জোয়াহেরুল ইসলাম ২০১৭ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এদিকে মরদেহ সীমান্তে পৌছালে তাকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তা জনিত কারনে দ্রুত চেকপোষ্ট ত্যাগ করে মরদেহবাহী এঅ্যাম্বুলেন্স। বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ সীমান্তে পৌছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজ পত্র দেখে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ :

কক্সবাজারে আবাসিক হোটেলে আবারও আগুন, নিরাপদে ৩০০ পর্যটক   কক্সবাজারে আবাসিক হোটেলে আবারও আগুন, নিরাপদে ৩০০ পর্যটক ডেমোক্র্যাটদের পক্ষে যাচ্ছে প্রতিনিধি পরিষদের ১৯ আসন: কুক পলিটিক্যাল রিপোর্ট   ডেমোক্র্যাটদের পক্ষে যাচ্ছে প্রতিনিধি পরিষদের ১৯ আসন: কুক পলিটিক্যাল রিপোর্ট পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার