কাশিয়ানীতে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি


কাশিয়ানীতে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া রকিব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী রকিব হোসেন জানান, গভীর রাতে ভবনের বেলকুনির গ্রিল কেটে ডাকাত দলের সদস্যরা ভিতরে প্রবেশ করে। পরে জোরপূর্বক কল্যাপসিবল গেটের চাবি নিয়ে তালা খোলে। এরপর ডাকাত দলের অন্য সদস্যরা ভবনের কক্ষে প্রবেশ করে। পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ১৩ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, মালামাল ও জমির দলিল লুট করে। আধা ঘন্টা ভবনের মধ্যে অবস্থান করে প্রতিটি কক্ষে ঢুকে ওয়ারড্রপ, আলমারী, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় তারা বাড়ির লোকজনকে মারধরও করে। কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।’

সর্বশেষ :

কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোসলেম উদ্দিন হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় বিশাল মানববন্ধন   কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোসলেম উদ্দিন হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় বিশাল মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানের পুত্র রাসেলের স্বপ্ন: আধুনিক ফুকরা ইউনিয়ন   বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানের পুত্র রাসেলের স্বপ্ন: আধুনিক ফুকরা ইউনিয়ন আত্রাইয়ে খাস সম্পত্তিতে বহুতল ভবন নির্মানের অভিযোগ   আত্রাইয়ে খাস সম্পত্তিতে বহুতল ভবন নির্মানের অভিযোগ চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এর নিয়োগ পরীক্ষায় মোবাইলে প্রশ্নপত্র পাশে ২ জনের কারাদন্ড এবং অর্থদণ্ড   চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এর নিয়োগ পরীক্ষায় মোবাইলে প্রশ্নপত্র পাশে ২ জনের কারাদন্ড এবং অর্থদণ্ড যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২   যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে   গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি   রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎