ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
অনলাইন নিউজ ডেক্স
\'সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ\' প্রতিপাদ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।
সভায় বক্তারা বলেন, অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সরকারি আইনি সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। সাধারণ মানুষকে এই সেবার আওতায় আনতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।