বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানের পুত্র রাসেলের স্বপ্ন: আধুনিক ফুকরা ইউনিয়ন


বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানের পুত্র রাসেলের স্বপ্ন: আধুনিক ফুকরা ইউনিয়ন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৭নং ফুকরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সরদার মোহাম্মদ রাসেল। তিনি বলেন, দীর্ঘদিনের প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং পারিবারিক জনসেবার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ফুকরা ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। জনগণের আস্থা, সহযোগিতা ও ভালোবাসাকেই তিনি তার সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। সরদার মোহাম্মদ রাসেল বলেন, “ফুকরা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”উল্লেখ্য, সরদার মোহাম্মদ রাসেলের বাবা মরহুম স. ম. ইসরাফিল একজন বীর মুক্তিযোদ্ধা ও ৭নং ফুকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা, জনসেবার আদর্শ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার শিক্ষা থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানান। তিনি আরও বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি শিক্ষিত, কর্মমুখী, আধুনিক ও সমৃদ্ধ ফুকরা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। ঐক্য, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা একটি নতুন দিগন্তের সূচনা করতে পারি।” শেষে তিনি ফুকরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেন।