কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর


কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর
জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে সংখ্যালঘু হিন্দু পরিবারের শিশুসহ চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ক্ষিতিশ বিশ্বাস (৬৫), তার স্ত্রী তুলসী বিশ্বাস (৫০), মেয়ে ইতি রানী বিশ্বাস (৩০) এবং নাতনি দেবরাজ বিশ্বাস (১৫)। তারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ক্ষিতিশ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে ক্ষিতিশ বিশ্বাসের পরিবারের সাথে প্রতিবেশী ইউপি সদস্য আজিবর মোল্যার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে পরিকল্পিতভাবে ক্ষিতিশ বিশ্বাসের নাতনির ওপর আজিবর মোল্যার লোকজন চড়াও হয়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন আহত হন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আজিবর মোল্যা বলেন, ‘খেলাধুলা নিয়ে বাচ্চাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে এবং পরবর্তীতে মহিলাদের মধ্যে চেঁচামেচি হয়েছে। তবে থানায় যেভাবে অভিযোগ করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি।’ কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ :

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর   কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি