শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
অনলাইন নিউজ ডেক্স
ক্রীড়ামোদী ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ ফুটবলের উত্তাপ শেষ হওয়ার পর আবারও শীর্ষ ক্লাবের লড়াইয়ে ফিরছে ইউরোপীয় ফুটবল। মৌসুমের প্রথম দিনেই আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল, প্রতিপক্ষ কভেন্ট্রি।
দীর্ঘ ২২ বছর পর গত মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধার করা আর্সেনাল এবারও শিরোপার প্রধান দাবিদার হিসেবে যাত্রা শুরু করছে। এমিরেটস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে শুভসূচনা করার লক্ষ্যে নামবে মিকেল আর্তেতার দল। অন্যদিকে চ্যামপিয়ানশিপ থেকে দীর্ঘ ২৫ বছর পর শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি।
নতুন মৌসুমে নতুন অনেক সমীকরণ নিয়ে শুরু হচ্ছে এবারের লিগ:
নতুন কোচের অধীনে ম্যান সিটি ও লিভারপুল: দীর্ঘ এক দশক ও ২০টি ট্রফি জয়ের পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন পেপ গুয়ার্দিওলা। তার স্থলাভিষিক্ত হওয়া এনযো মারেস্কার অধীনে সিটির নতুন যাত্রা শুরু হচ্ছে বোর্নমাউথের বিরুদ্ধে। অন্যদিকে আরনে স্লটের বিদায়ের পর লিভারপুলের ডাগআউটে দেখা যাবে নতুন কোচ আন্দোনি ইরাওলাকে।
আলোনসোর চেলসি: চেলসির দায়িত্বে আসা জাবি আলোনসোর প্রথম ম্যাচ সোমবার, প্রতিপক্ষ ফুলহ্যাম।
অন্যান্য লড়াই: ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে নতুন উন্নীত হওয়া হাল সিটির, আর গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো টটেনহ্যাম প্রথম ম্যাচ খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।
