প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬

ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ


ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ
কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গুপ্ত সংগঠন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ। আজ ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে নড়াইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। গুপ্ত সংগঠন শিবিরের নড়াইল জেলা আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। ফরহাদ বলেন, কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না। সেটা শিবির হোক আর যেই হোক, কলেজ ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে উন্মুক্তভাবে চলাফেরা করবে, লেখাপড়া করবে। কেউ জোর করে দখল করতে এলে প্রতিহত করা হবে। নড়াইল জেলা গুপ্ত সংগঠন শাখার সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে ও নড়াইল জেলা শাখার সেক্রেটারী রোমান শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক যায়েদ আহমাদ। জেলায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও কোরান উপহার দেওয়া হয়। এ সময় জেলা, উপজেলা, কলেজ পর্যায়ের গুপ্ত সংগঠন শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন