প্রকাশিতঃ অক্টোবর ৪, ২০২৬

এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের


এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। গত ১ অক্টোবর থেকে তিনটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদা আলাদাভাবে তালিকা প্রকাশ করা হয়। বাকিগুলোও দ্রুতই প্রকাশিত হবে বলে জানা গেছে। ফল প্রকাশ করা বোর্ডগুলো হলো, চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা। এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত সরকারি নীতিমালা ও কোটা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচন করা হয়। সাধারণভাবে বৃত্তি দুই ধরনের, মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি। এই বৃত্তি মূলত এসএসসি পাস করার পর উচ্চশিক্ষার পরের ধাপে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার একটি সরকারি ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃত্তির মেয়াদ দুই বছর। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডের ফল দেখুন এখানে। সিলেট বোর্ডের ফল দেখুন এখানে। কুমিল্লা বোর্ডের ফল দেখুন এখানে।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?