চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন ও র্যালি
অনলাইন নিউজ ডেক্স
\"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে\" তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও সমাজকে মাদক মুক্ত করার তীব্র অঙ্গীকার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভায় এক বিশাল মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে “মাদক নয়, জীবন চাই”—এই প্রদীপ্ত স্লোগানকে সামনে রেখে পৌরসভার ১নং ওয়ার্ডের সচেতন সর্বস্তরের জনগণ এই সুশীল সমাবেশের আয়োজন করে। রবিবার (১১ অক্টোবর, ২০২৬) আয়োজিত এই মানববন্ধনে ১নং ওয়ার্ডের উদয়ন মোড়, জিয়ানগর, প্রান্তিকপাড়া, হাড্ডিপট্টি, চন্ডিতলা ও রেলবাগানসহ আশেপাশের বিভিন্ন এলাকার ক্ষুব্ধ ও সচেতন অধিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।
মাদকের ভয়াবহতায় অতিষ্ঠ এলাকাবাসী
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ১নং ওয়ার্ডের উদয়ন মোড়, জিয়ানগর, প্রান্তিকপাড়া, হাড্ডিপট্টি, চন্ডিতলা ও রেলবাগান এলাকাগুলো বর্তমানে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিনদুপুরে প্রকাশ্যে চলছে নানাবিধ প্রাণঘাতী মাদকের ক্রয়-বিক্রয় ও অবাধ সেবন। এর ফলে এলাকার সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে দেখা যাচ্ছে উঠতি বয়সের কিশোর ও যুবসমাজ দিন দিন ধাবিত হচ্ছে অন্ধকারের দিকে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও মাদকের বিস্তার রোধে বক্তারা অতি দ্রুত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার সমাবেশে উপস্থিত সচেতন নাগরিকবৃন্দ একবাক্যে বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমরা আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে চাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
র্যালি ও মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে এসব চিহ্নিত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা ও মাদক সিন্ডিকেট পুরোপুরি নির্মূলের জোর দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রদানের আশাবাদ ব্যক্ত করা হয়।
