প্রকাশিতঃ অক্টোবর ১৪, ২০২৬

বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’


বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’
বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশে বিশেষ ‘রেড জোন’ গঠনের কথা ভাবা হচ্ছে। এসব এলাকায় পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে—তারা সেখানে ‘সবকিছু’ই পাবেন। আজ ১৪ই অক্টোবর, বুধবার, সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও আলেসান্দ্রো এবং দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. ফেদেরিকো জাম্পারেল্লি। সাক্ষাৎ ও আলোচনায় বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়টি উঠে আসে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও উদ্বোধনের পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রে যাতায়াত আরও সহজ এবং আকর্ষণীয় করার সম্ভাবনা নিয়েও দুই পক্ষ আলোচনা করেন। সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিমান চলাচল বাড়ানো, এভিয়েশন খাতে বিনিয়োগ, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তোলা এবং পর্যটনে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় স্থান পায়। দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা–রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে ইতালি সরকারের আগ্রহের প্রসঙ্গে মন্ত্রী জানান, ইউরোপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধার কথা বিবেচনায় রেখে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালির বিনিয়োগ আনার সম্ভাবনাও আলোচনায় ছিল। উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের জন্য এমআরও হাব স্থাপনে বিনিয়োগের প্রসঙ্গ তুলে ইতালির Edge Company, Atitech S.p.A. এবং Gilardoni-এর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর আগ্রহ জানানো হয়। বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বাড়ার প্রবণতাও গুরুত্ব পায়। এই ধারাবাহিক বৃদ্ধি দুই দেশের মধ্যে পর্যটক বিনিময় সম্প্রসারণের সুযোগ তৈরি করছে। পর্যটন আকর্ষণ, যোগাযোগব্যবস্থা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নত করে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত দেওয়া হয়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার এবং বিমান চলাচল, এভিয়েশন বিনিয়োগ ও পর্যটন উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আশাবাদ জানান। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দুই দেশের যোগাযোগ বাড়বে, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে এবং পর্যটন খাতের বিকাশ দ্রুত হবে।

সর্বশেষ :

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা   ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে   বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ   স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক   “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন   পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র   দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র   সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের   সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের