আইসিবিএম উৎক্ষেপণ প্রত্যক্ষ করলেন কিম ও তার কন্যা


আইসিবিএম উৎক্ষেপণ প্রত্যক্ষ করলেন কিম ও তার কন্যা
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে দেশের সবচেয়ে শক্তিশালী আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। এ সময় তার মেয়ে সঙ্গে ছিলেন। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসব ছবি প্রকাশ করে। খবর এএফপির। সরকারি ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হোয়াসং-১৭ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চলতি বছর পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় আইসিবিএম পরীক্ষা। এজেন্সি আরও জানায়, ‘ক্ষিপ্ত’ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সরকারি রোদং সংবাদপত্রে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিম আকাশ অভিমুখে উৎক্ষেপণ করা সাদা ও কালো রঙের হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ করছেন। বিশ্লেষকরা এটিকে একটি ‘দানবীয় ক্ষেপণাস্ত্র’ নামে অভিহিত করেন। খবরে বলা হয়, কিছু ছবিতে তাকে তার মেয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে দেখা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম কখনো তার মেয়ের নাম উল্লেখ না করলেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মেয়েটিকে তার দ্বিতীয় সন্তান জু ই বলে চিহ্নিত করে। রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশ থেকে পৃথিবীকে দেখানো যে ছবিগুলো প্রকাশ করেছে তা আইসিএমএতে লাগানো একটি ক্যামেরার সাহায্যে নেওয়া হয়।

সর্বশেষ :

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর   কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি