আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি


আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি
আদালতে যাওয়ার সময় দেহরক্ষী রাখা নিয়ে চলা সমালোচনার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর দাবি, নিরাপত্তাকর্মীরা সঙ্গে ছিলেন বলেই সেদিন অন্যরা তাঁর গায়ে পড়তে পারেননি। অতীতে ভিড়ের মধ্যে সাংবাদিকেরা পড়ে গেলে তাঁর সঙ্গে থাকা লোকজনই তাঁদের টেনে তুলেছেন বলেও জানান তিনি। বিজ্ঞাপন মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যান পরীমনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির বিষয়টি আলোচনায় আসে। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর শারীরিক নিরাপত্তার বিষয়টি আদৌ বিবেচনায় রাখা হচ্ছে কি না। পরীমনির ভাষ্যমতে, আদালতে যাতায়াতের সময় তাঁকে ঘিরে ভিড় তৈরি হয়। সেই পরিস্থিতির সঙ্গে নিরাপত্তাকর্মী রাখার বিষয়টি মিলিয়ে দেখার অনুরোধ জানান তিনি। তাঁর দাবি, এর আগে ভিড়ে সাংবাদিকেরা পড়ে যাচ্ছিলেন, তখন তাঁর লোকজনই তাঁদের সাহায্য করেছেন এবং এসব ঘটনার রেকর্ড রয়েছে। সাম্প্রতিক ঘটনায় কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধান না করে তাঁকে নিয়ে ঢালাও মন্তব্য করা হচ্ছে। নিজের ব্যাখ্যা দেওয়ার পরও কেউ ভুল বুঝলে তাঁর কিছু করার নেই বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। আদালতে যাতায়াতের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে নিজের সম্পর্কের কথাও বলেন পরীমনি। তিনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর ও মেইনস্ট্রিমের যাঁরা সাংবাদিক আছেন, তাঁরা সবাই এই ছয় বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’ তিনি জানান, সেদিন তিনি অভিনেত্রী হিসেবে সাক্ষাৎকার দিতে দাঁড়াননি, বরং একজন সাধারণ মানুষ হিসেবে আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যে বারবার ব্যক্তিগত পরিসর ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের প্রসঙ্গ উঠে আসে। ৫ নভেম্বরের ঘটনার বিষয়ে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছ? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক।’ সাংবাদিক পরিচয় থাকলেই এমন আচরণ গ্রহণযোগ্য কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন পরীমনি। সে সময় ছবি ও ভিডিও ধারণ নিয়ে তাঁর নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়, যাতে কয়েকজন সাংবাদিক ও এক বিচারপ্রার্থী আহত হওয়ার অভিযোগ ওঠে। বিজ্ঞাপন ঘটনার পর পরীমনি জানিয়েছিলেন, লিফটে ওঠার সময় তাঁর মাথার পাশ দিয়ে মুঠোফোন ও স্ট্যান্ড ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং সেটি সরানোর পর কেউ তাঁর হাত ধরেছেন বলে তিনি মনে করেন। তবে সংশ্লিষ্ট সাংবাদিক সেই অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনার পর ডিজিটাল রিপোর্টার্স ফোরাম তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। এদিকে ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ৫ নভেম্বরের ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও একই নোটিশ দেওয়া হয় এবং সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়। পরবর্তী সময়ে এক ভিডিও বক্তব্যে পরীমনি অভিযোগ করেন, তাঁকে ব্যক্তিগত আক্রমণ ও বর্জনের মুখে ফেলার চেষ্টা চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর কাজ বন্ধ করতে চাপ দেওয়া হচ্ছে। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, যাঁরা তাঁকে অপদস্থ করছেন, তাঁরা তাঁর কাছে ক্ষমা চাইবেন কি না। এর আগে গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছিলেন পরীমনি। যদিও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর তখন জানিয়েছিলেন, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল, তবে গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই এবং পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

সর্বশেষ :

গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ   গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার   নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ   ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ   ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা   ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা   ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত   আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত