পিএসএলে অধিনায়ক শাহিন আফ্রিদির রেকর্ড


পিএসএলে অধিনায়ক শাহিন আফ্রিদির রেকর্ড
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। টানা দুই আসরে প্রথম অধিনায়ক হিসেবে পিএসএলে শিরোপা জয়ের নজির গড়েছেন তিনি। শনিবার লাহোরে নিজেদের ঘরের মাঠে মুলতান সুলতানসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে শাহিন আফ্রিদির ব্যাটে-বলের নৈপুণ্যে জয় পায় লাহোর কালান্দার্স। এদিন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান শাহিন আফ্রিদি। ১৫ বলে দুটি চার আর ৫টি ছক্কার সাহায্যে খেলেন ৪৪ রানের ঝড়ো ইনিংস। তার অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে লাহোর। দলের হয়ে ৪০ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন আব্দুল্লাহ শফিক। ৩৪ বলে ৩৯ আর ১৮ বলে ৩০ রান করেন দুই ওপেনার ফখর জামান ও মিরাজ বেগ। টার্গেট তাড়া করতে নেমে ১০.৩ ওভারে এক উইকেটে হারিয়ে ১০৫ রান করে মুলতান। এরপর ৬১ রানের ব্যবধানে ৬ উইকেট হারালেও দলের জয়ের স্বপ্ন জিইয়ে রাখেন খুশদিল শাহ ও আব্দাস আফ্রিদি। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। জামান খানের বলে খুশদিল ২ রান কমপ্লিট করে রান আউট হলে জয়ের উল্লাশে মাতে লাহোর কালান্দার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর। পিএসএলে একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুই আসরে শিরোপা জিতেছেন এই পেসার। গতবারের ফাইনালেও মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর। ২০২২ সালে প্রথম নেতৃত্ব পেয়েই লাহোরকে শিরোপা এনে দিয়েছিলেন আফ্রিদি। আর রিজওয়ানের নেতৃত্বে টানা দুই ফাইনালে হারল মুলতান। এর আগে ২০২১ সালে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল রিজওয়ানের মুলতান। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ৫ ছক্কা আর ২ চারে অপরাজিত ৪৪ রান আর বল হাতে ৪ ওভারে ৫১ রানে ৪ উইকেট শিকার করে ফাইনালে ম্যাচসেরা হন শাহিন আফ্রিদি।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি