আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ গ্রহণ করেছে ইন্টারপোল: আইজিপি


আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ গ্রহণ করেছে ইন্টারপোল: আইজিপি
পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে সোহাগ মোল্লা ওরফে রবিউল ইসলাম রবির বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে এবং ইন্টারপোল সেটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইজিপি বলেন, ইতোমধ্যে তার বিষয়ে তথ্য সংগ্রহে ইন্টারপোলসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি। তার যে নামে চার্জশিট দিয়েছি সে নামে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। ইন্টারপোল সেটি গ্রহণ করেছে। এ বিষয়ে আমরা কাজ করছি। আরাভের পালিয়ে যাওয়ার সঙ্গে সাবেক এক পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে বিষয়টি আপনাদের জানাবো।’ অন্তঃসত্ত্বা চিত্র নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার প্রসঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ১আপনারা জানেন ইতোমধ্যে তিনি জামিন পেয়েছেন। যেহেতু মামলা হয়েছে, কারও প্রতি কোনো অন্যায় করা হবে না এটা সুনিশ্চিতভাবে বলতে পারি।’ বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’ এর শুভ উদ্বোধন করবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সর্বশেষ :

আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল   আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন   অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’   ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি   জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী   রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা   টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……   ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি   মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি