টঙ্গিবাড়ীতে বড় ভাইয়ের সামনে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু।


টঙ্গিবাড়ীতে বড় ভাইয়ের সামনে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার  বজ্রপাতে মিজান হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান হোসেন ওই গ্রামের মনির হাওলাদারের ছেলে।স্থানীয়রা দৈনিক ডোনেট বাংলাদেশ জানান, কয়েক দিন যাবত থেমে থেমে বৃষ্টি হওয়ায় পর আজ বিকেলে বৃষ্টি না হওয়ায় নিহত মিজান ও তার বড় ভাই আল আমিন তাদের পিতা মনির হাওলাদারের সঙ্গে জমিতে আলু তোলার কাজ করতে যান। সেখানে হঠাৎ আকাশে মেঘের গর্জনে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মিজানের বড় ভাই আল আমিন জানান, কয়দিন যাবত বৃষ্টি হওয়ায় জমির আলু তুলতে পারছিনা। বৃষ্টির পানিতে আলু পচে যাওয়ার ভয়ে বিকেলে আমরা আলু তুলতে যাই। সেখানেই আমার সুস্থ্য সবল ভাই আমাদের সামনে বজ্রপাতে মাটিতে পড়ে গেল। তাকে আর বাঁচাতে পারলাম না।

সর্বশেষ :

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর   কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি