আয়ারল্যান্ড সিরিজ: ঈদের পর সিলেটে ক্যাম্প ক্রিকেটারদের


আয়ারল্যান্ড সিরিজ: ঈদের পর সিলেটে ক্যাম্প ক্রিকেটারদের
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৯ মে শুরু হওয়া সিরিজের জন্য ঈদের পর সিলেটে অনুশীলন ক্যাম্প করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আইপিএল খেলতে যাওয়া লিটন দাস ৫ মে সরাসরি ইংল্যান্ডে দলের ক্যাম্পে যোগ দেবেন। জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ দল ইংল্যান্ড যাবে ১ মে। পরের দিনই অনুশীলনে নেমে পড়বেন তামিম ইকবালরা। ৫ মে ইংল্যান্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন লিটন। তিনি জানান, দেশ ছাড়ার আগে ২৬ বা ২৭ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবেন টাইগাররা। সিলেটে অনুশীলনের বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘উইকেট এবং কন্ডিশন চিন্তা করে প্রধান কোচই সিলেটকে বেছে নিয়েছেন। ঢাকার বাইরে ক্যাম্প হলে সিলেট ভেন্যুটাই সবচেয়ে ভালো। সে জন্য ওই জায়গাটা নির্বাচন করা।’

সর্বশেষ :

ন্যায্য মজুরির দাবিতে বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, এক মাসের আশ্বাসে স্থগিত আন্দোলন   ন্যায্য মজুরির দাবিতে বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, এক মাসের আশ্বাসে স্থগিত আন্দোলন কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য   কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ   ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক   দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার   নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা   বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩   ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?   ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?