১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু আজ


১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু আজ
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আজ রোববার থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এটি প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। ১৬ এপ্রিল (গতকাল) রাত ৮টায় থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে। আগামী ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ মে শনিবার কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ দশমিক ৮৯ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৩৬। তাঁরা লিখিত পরীক্ষার অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি