বিএনপির পর আ.লীগও সমাবেশ স্থগিত করল


বিএনপির পর আ.লীগও সমাবেশ স্থগিত করল
বিএনপির পর আওয়ামী লীগও আজকের সমাবেশ স্থগিত করেছে। বিএনপির ছিল পদযাত্রা। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ছিল শান্তি সমাবেশ। বিএনপি ‘তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে’ তাদের পদযাত্রা স্থগিত করেছিল বুধবার গভীর রাতে। দলটির পক্ষ থেকে বিবৃতিতে পদযাত্রা বাতিলের কথা জানানো হয়। এরপর আজ সকালে একই কারণ দেখিয়ে সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি তাদের কর্মসূচির ধারাবাহিকতায় আজ বেলা দুইটায় পদযাত্রা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। সংগঠনটির মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা রাজধানীর গোপীবাগ থেকে প্রেসক্লাবে এসে শেষ হওয়ার কথা ছিল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা বলা হয়েছিল। বিএনপির কর্মসূচিটি ঘোষণা করা হয় গত সোমবার। আর গতকাল বুধবার ঢাকায় আবার দুটি ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। সেই ঘোষণা অনুযায়ী, আজ বেলা তিনটায় পল্লবী ১২ নম্বর লালমাঠে সমাবেশ করার কথা ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও দলটির তরফে জানানো হয়েছিল।

সর্বশেষ :

কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন   কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা   রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ   কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট   পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ   অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন   ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’   ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ   ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ