নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু


নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ঘরে আগুনে পুড়ে ফিরোজা বেগম(৭০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার(১০ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে উপজেলার দয়রামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফিরোজা বেগম(৭০) উপজেলার একই গ্রামেন মৃত আদম আলী মুনশীর মেয়ে। বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের লিডার মো. নুরুল ইসলাম জানান, ওই বৃদ্ধার স্বামী সন্তান না থাকায় ঘরে একাই বসবাস করতেন। তিনি রাতে মাটির সাড়ায় আগুন নিয়ে শীত নির্বারণ করতেন। শুক্রবার ভোর ৬টার দিকে স্থানীয়রা নামায পড়ে যাওয়ার সময় ওই বৃদ্ধার ঘরে আগুন দেখতে পায়। এসময় স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস দলকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বৃদ্ধার ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে বৃদ্ধা ফিরোজা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাড়ার আগুন থেকে উৎপত্তি হয়েছে। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা