তামিম কি ফিরছেন, তাকে ঘিরে ভাবনা জানালেন অধিনায়ক শান্ত


তামিম কি ফিরছেন, তাকে ঘিরে ভাবনা জানালেন অধিনায়ক শান্ত
অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের অলিগলিতে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে— ‘তামিম ফিরবেন, নাকি ফিরবেন না?’ বোর্ডকর্তাদের যে কেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হলেই ঘুরেফিরে আসছে এই প্রশ্নটি। মঙ্গলবার প্রাইম ব্যাংক আর আবাহনীর ম্যাচশেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলাপচারিতা হয়েছে তামিমের। এর পর পুরো বিষয়টির অগ্রগতি নিয়ে প্রশ্নটা না উঠেই পারে না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত পেলেন প্রশ্নটি। দিলেন তার জবাবও। কী নিয়ে কথা হয়েছে, জানতে চাইলে শান্ত জানান, মোটাদাগে তামিম সময় চেয়েছেন তার কাছে। বলেছেন, ‘ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এ মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন।’ তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহু আগে। সামনে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শান্ত জানালেন, ফিট থাকলে যে কোনো ফরম্যাটে তামিমকে পেতে চান তিনি। তার ভাষ্য, ‘আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তার পর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসাবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি। তিনি বলেন, এ মুহূর্তে এ ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটলও আছে। আর বেশ কয়েক দিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এ মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।

সর্বশেষ :

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম   শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল   ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা   উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা   ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন   নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা   মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা ২ নভেম্বর (সোমবার) বিকেল ৫টায় ঢাকা জেলার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের তত্ত্বাবধানে অবৈধ স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়। এই অভিযানে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে সড়ক ও ফুটপাতকে পরিষ্কার করা হয়। বিজ্ঞাপন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পথচারীরা জানান যে, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে বাধা ও দুর্ঘটনার ঝুঁকি ছিল। ফুটপাত দখল থাকায় তারা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হতো, যা যানজট বাড়িয়ে দিত। সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সুফল বজায় রাখতে নিয়মিত তদারকি ও অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি এবং কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   ২ নভেম্বর (সোমবার) বিকেল ৫টায় ঢাকা জেলার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের তত্ত্বাবধানে অবৈধ স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়। এই অভিযানে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে সড়ক ও ফুটপাতকে পরিষ্কার করা হয়। বিজ্ঞাপন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পথচারীরা জানান যে, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে বাধা ও দুর্ঘটনার ঝুঁকি ছিল। ফুটপাত দখল থাকায় তারা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হতো, যা যানজট বাড়িয়ে দিত। সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সুফল বজায় রাখতে নিয়মিত তদারকি ও অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি এবং কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা   গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা