হঠাৎ বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা


হঠাৎ বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা
আথিয়া শেঠি, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার পর এবার বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বৃহস্পতিবার হঠাৎ টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দেন স্বরা। এদিন ঘোষণা দিলেও গত ৬ জানুয়ারি রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন ‘বীরে ডি ওয়েডিং’ অভিনেত্রী। শুধু বিয়ের খবরই নয়, টুইটারে কোর্ট ম্যারেজের বেশকিছু ছবিও পোস্ট করেছেন স্বরা ভাস্কর। টুইটারে শেয়ার করা ভিডিওতে কীভাবে তারা প্রেমের পড়েছেন, তার চম্বক অংশ তুলে ধরেন স্বরা। টুইটারে স্বরা লিখেছেন, ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি, যা চোখের সামনেই থাকে অথচ দূরে খুঁজতে থাকি। আমরা ভালোবাসা খুঁজছিলাম, পেলাম বন্ধুত্ব। তারপর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল কিন্তু এই মন তোমার।’ স্বরার পোস্ট শেয়ার করে ফাহাদ লিখেছেন, ‘কখনো ভাবিনি শোরগোলও এতটা সুন্দর হতে পারে। আমার হাত ধরার জন্য ধন্যবাদ।’ স্বরার স্বামী ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির যুব নেতা।জানা গেছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে তাদের প্রথম দেখা। রাজপথের মিছিল থেকে সেই সম্পর্ক এখন পরিণয়ে রূপ নিয়েছে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি