শেখ হাসিনা বাঁকা পথে কখনও ক্ষমতায় আসেননি: মতিয়া চৌধুরী


শেখ হাসিনা বাঁকা পথে কখনও ক্ষমতায় আসেননি: মতিয়া চৌধুরী
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আওয়ামী লীগকে কেউ কোনো দিন হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁকা পথে কখনও ক্ষমতায় আসেননি। তিনি জনগণের ভোটের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। শুক্রবার শেরপুরের নকলা উপজেলার বারমাইসা দাখিল মাদ্রাসা মাঠে শিশুদের মধ্যে কম্বল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ উপনেতা। তিনি বলেন, দেশের অগ্রযাত্রায় যত অর্জন, সবকিছু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। বঙ্গবন্ধুর পর তাঁর কন্যা শেখ হাসিনা সব প্রতিকূল অবস্থা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছেন। তাঁর হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ। প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন বলেই আমরা এত ভালো আছি। বিএনপির উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, যারা সব সময় ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে, তারাই নির্বাচন ভয় পায়। নির্বাচন বানচালে অগ্নিসন্ত্রাস করে। তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। এ নির্বাচনে সবাই অংশগ্রহণ করে নিজের জনপ্রিয়তা যাচাই করুন। এ সময় নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সংসদ উপনেতা উরফা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ১৭০ শিক্ষার্থী এবং ২০০ হতদরিদ্র মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। এ ছাড়া তিনি নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ২ হাজার ৭৮০ শিক্ষার্থী ও প্রতি ইউনিয়নে ১০০ জন দরিদ্র মানুষকে নিজ তহবিল থেকে একটি করে কম্বল দেন।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ