সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ভাই-বোনের মৃত্য


সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ভাই-বোনের মৃত্য
সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।, নিহতরা হলেন-কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মুকুল (৩০) ও মেয়ে লিপি খাতুন (২৮), আহতরা হলেন-একই গ্রামের অটোরিকশাচালক নয়ন ও নিহতদের অপর বোন ফিরোজা খাতুন এবং আরেক যাত্রী। সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই,) ইয়ামিন হোসেন বলেন, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। কুড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, তাদের মধ্যে দুইজন মারা গেছেন বলে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল,। এর মধ্যে লিপি খাতুনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে মুকুলের অবস্থা আশঙ্কাজনক ছিল।, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামিমুল ইসলাম বলেন,সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে মুকুলকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনের এখানে চিকিৎসা চলছে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি