প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪

বেনাপোলে ১৯পিস স্বর্নেরবার সহ আটক ১


বেনাপোলে ১৯পিস স্বর্নেরবার সহ আটক ১
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণেরবার সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করে। আটক মো. মাহফুজ মোল্ল্যা (২৬) নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেও সর্বমোট সিজার মূল্য ৪,৬১,৬২,৪১০/- (চার কোটি একষট্টি লক্ষ বাষট্টি হাজার চারশত দশ) টাকা। যশোর ৪৯ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ১৯ পিস স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ :

মাগুরায় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নিরাপত্তা।   মাগুরায় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নিরাপত্তা। মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা   মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী মনির ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার।   মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী মনির ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার। বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ   বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ   ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে   “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা   পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি   বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি