প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২৪

ভারতে প্রবেশের সময় ৩১ বাংলাদেশি আটক


ভারতে প্রবেশের সময় ৩১ বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় ৩১ জন বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮-বিজিবি) সদস্যরা। এ ছাড়াও দুজন নারীকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশু রয়েছে। আটককৃতদের দুই উপজেলার পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কতিপয় বাংলাদেশি নাগরিক ভারতে যাওয়ার চেষ্টা করছে -এমন খবরের ভিত্তিতে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সীমান্ত এলাকায় মানব পাচার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি)। অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর, মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশুকে আটক করা হয়। এ ছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটকের পর (আন্তঃসীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা) জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ :

ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান আত্রাইয়ের নতুন এসিল্যান্ড   ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা   আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র   ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ   বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’   আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী?   বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা   থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা