প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২৪

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী


প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসে নেহেরু-গান্ধী পরিবারের ঐতিহ্য প্রায় ১০০ বছরের। সেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অবশেষে পার্লামেন্টে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট লোকসভার এমপি হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। কেরালার ওয়ানাড় আসনের উপনির্বাচনে জয়ের সুবাদে জীবনে প্রথমবারের মতো আইনপ্রণেতা হলেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর প্রমাতামহ জওহরলাল নেহেরু ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার মাতামহী বা নানী ইন্দিরা গান্ধী ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতা থাকা প্রধানমন্ত্রী, বাবা রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সাংবিধানিক জটিলতার কারণে তার মা সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেন নি, তবে দীর্ঘদিন কংগ্রেসের সভানেত্রী ছিলেন। বর্তমানে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য তিনি। প্রিয়াঙ্কার ভাই ভাই রাহুল গান্ধী বর্তমানে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা। অর্থাৎ, গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা- সবাই এখন পার্লামেন্টের এমপি। কংগ্রেস, নেহেরু-গান্ধী পরিবার এবং ভারতের ইতিহাসে প্রথমবার এমন ঘটল। যে আসনে জয়ের সুবাদে এমপি হলেন প্রিয়াঙ্কা কয়েক মাস আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে সেখানে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বেরিলি আসনে জয় পান তিনি। রায়বেরিলিতে জয়ের পর ওয়ানাড় আসনটি প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছিলেন রাহুল। ওয়ানাড় আসনটি অবশ্য এমনিতেই কংগ্রেসের অন্যতম ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত। উপনির্বাচনে প্রিয়াঙ্কার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির স্থানীয় নেতা ও প্রার্থী নব্য হরিদাস এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রার্থী সত্যায়ন মোকেরি। নিকটতম প্রতিদ্বন্দ্বী নব্য হরিদাসকে ৪ লাখ ১০ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা। ২০০৪ সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া-রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর বড় ভাইয়ের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা এবং বিশাল জয় পান। সূত্র : হিন্দুস্তান টাইমস

সর্বশেষ :

কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ   কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর   ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার   ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন   গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী   যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত   ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?