প্রকাশিতঃ ডিসেম্বর ১৬, ২০২৪

শালিখায় যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


শালিখায় যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবস্মরণীয় দিন। মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শালিখা থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনে যথাযত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.০০টায় মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলার তালখড়ি শহীদ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। উদ্বোধন পরবর্তী তিনি বিজয় মেলার স্টল পরিদর্শন করেন এবং ঘুরে ঘুরে দেখেন। এ সময় শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া,উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিলটন, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান চকলেট,বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় ক্রীড়া অনুষ্ঠান, ১০.৩০টায় সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান, ১১.৩০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বেলা ৩টায় উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত অফিসার্স ক্লাব বনাম সুধীজন এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ :

কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ   কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর   ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার   ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন   গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী   যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত   ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?