এবার বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি


এবার বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি
চলতি বছরের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে। গত বছরের বইমেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল৷ মঙ্গলবার অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, এ বছর বইমেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫০টি। গত বছর নতুন বই এসেছিল ৩ হাজার ৪১৬টি। মুজাহিদুল ইসলাম বলেন, বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন তা থেকে এই উপাত্ত প্রকাশ করা হয়েছে৷ কিন্তু নতুন বই বা বই বিক্রির তথ্যটি সঠিক নয় বলে বইমেলা পরিচালনা কমিটি মনে করে। অনেক প্রথিতযশা প্রকাশকও নতুন বই কিংবা বই বিক্রির তথ্য পূর্ণাঙ্গভাবে দেননি। তাই এই তথ্যটি বাস্তবসম্মত নয়। গত ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজাহিদুল ইসলাম জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন পাঠক, দর্শক ও লেখক মেলায় আসেন। এদিকে মঙ্গলবার বিকেলে বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। শেষ বিকেলে বই কিনে ঘরে ফেরার আনন্দে উদ্বেল ছিলেন পাঠকরা৷

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি