অস্ট্রেলিয়ার ‘দ্বীপ কারাগারে’ বন্দিত্বের প্রতিবাদে দুই বাংলাদেশির মুখ সেলাই


অস্ট্রেলিয়ার ‘দ্বীপ কারাগারে’ বন্দিত্বের প্রতিবাদে দুই বাংলাদেশির মুখ সেলাই
অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়ার পর থেকে প্রায় ১০ বছর ধরে নাউরুতে বন্দিজীবন পার করছেন বাংলাদেশি মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম। সম্প্রতি তারা মুখ সেলাই করে প্রতিবাদ জানিয়েছেন। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট দ্বীপরাষ্ট্র নাউরু। অস্ট্রেলিয়া থেকে আকাশ পথে নাউরু যেতে পাঁচ ঘণ্টা লাগে। এই দ্বীপরাষ্ট্রে প্রায় এক দশক ধরে শফিকুল ও কাইয়ুমকে আটকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় অবৈধভাবে নৌকায় গিয়ে যাঁরা শরণার্থী হিসেবে আশ্রয় চান, তাঁদের আটক করে এই নাউরু দ্বীপে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। ২০১৩ সাল থেকে এই দ্বীপটিকে শরণার্থীদের আটক রাখার স্থান হিসেবে ব্যবহার করছে অস্ট্রেলিয়া। নাউরু ছাড়াও পাপুয়া নিউগিনির (পিএনজি) দ্বীপে কোনো কোনো শরণার্থীকে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। ২০১৩ সালে আলাদাভাবে শফিকুল ও কাইয়ুম বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যান। নিপীড়ন থেকে রক্ষা পেতে তাঁরা অস্ট্রেলিয়ায় আশ্রয় চান। কিন্তু অস্ট্রেলিয়ার নৌবাহিনী তাঁদের নৌকা থেকে আটক করে নাউরুতে পাঠিয়ে দেয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘নাউরুর খোলা আকাশের নিচে কারাগার’ হিসেবে আখ্যায়িত করেন। বন্দিদের চিকিৎসা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এছাড়া মানসিক বিপর্যয়ও বড় বিষয়। সম্প্রতি বাংলাদেশি মোহাম্মদ শফিকুল ইসলাম হোয়াটসঅ্যাপে আলজাজিরাকে বলেন, ‘আমরা আমরণ অনশন করছি।’

সর্বশেষ :

ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী   ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের   মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ   রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা   এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড   মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা   প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান   হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়   ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়