রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা


রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা

লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে দারুণ এক দিনে জয় দিয়ে যুব ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। প্রথম ম্যাচে ব্যাট হাতে রিজান হোসেনের ঝলমলে সেঞ্চুরি আর বল হাতে সামিউন বাসিরের ধ্বংসাত্মক স্পিনে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে আজিজুল হাকিমের শিষ্যরা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুবিধাজনক হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। দলীয় ৬৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও পরিস্থিতি সামাল দেন চারে নামা রিজান হোসেন। দারুণ ধৈর্য আর শট নির্বাচন দিয়ে খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস, যেখানে ছিল ৯টি চার আর ১টি ছক্কা।

তার সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কালাম সিদ্দিকী। তিনি খেলেন ৮৪ বলে ৬৮ রানের ইনিংস। ওপেনার জাওয়াদ আবরারের ৪০ রানের সহায়তায় নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৯২ রানে থামে বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে মিন্টো নেন পাঁচ উইকেট।

জবাবে ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ছিল ঝড়ো। ওপেনার আইসাক মোহাম্মদ ৫৩ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেটিতে ছিল ৭টি ছক্কা। তবে রিজানের বলে তার বিদায়ের পরই ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন।

এরপর মঞ্চে আসেন বাঁহাতি স্পিনার সামিউন বাসির। মাত্র ৪.২ ওভারে মাত্র ৯ রান খরচ করে তুলে নেন চারটি উইকেট। তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল।

সিরিজে এগিয়ে থেকে আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাকি ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৯.২ ওভারে ২৯২ (রিজান ১০০, কালাম ৬৮, জাওয়াদ ৪০; মিন্টো ৫/৬৮)

ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯: ৩২.২ ওভারে ২০৫ (আইসাক ৭৫; সামিউন ৪/৯)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ৮৭ রানে জয়ী।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি