অর্থাভাবে বন্ধ চিকিৎসার পথ,দুরারোগ্য রোগে আক্রান্ত মজিবর


অর্থাভাবে বন্ধ চিকিৎসার পথ,দুরারোগ্য রোগে আক্রান্ত মজিবর
নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত মজিবর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলছে লড়াই। মজিবর রহমান মানবেতর জীবন যাপন করছে। তার পুরো শরীর আলুর মত গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ব্যাথায় শুধু কাতরাচ্ছেন তিনি। মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার আহসানগন্জ ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা। মৃত মফিজ উদ্দিন শাহ এর সাত সন্তানের মধ্যে ১ম সন্তান মজিবর রহমান। তাঁর বর্তমান বয়স ৭৫ বছর। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মজিবর রহমান পেশায় একজন চা বিক্রেতা। দীর্ঘদিন থেকে তিনি চা বিক্রি করে একদিকে সংসার চালাতেন। বর্তমানে মজিবর রহমান জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার পুরো শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ। যার কারণে প্রতিনিয়ত তীব্র যন্ত্রণার মধ্যদিয়ে দিন পার করতে হচ্ছে। এ রোগের চিকিৎসা করার মত অর্থ পরিবারের কাছে নেই। মজিবর রহমান বর্তমানে মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি আর্থিক অসচ্ছলতার কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না এবং সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান