প্রকাশিতঃ এপ্রিল ২, ২০২৩

ইকুয়েডরে ভূমিধসে ২৭ জনের প্রাণহানি


ইকুয়েডরে ভূমিধসে ২৭ জনের প্রাণহানি
ইকুয়েডরে ভূমিধসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে। ইকুয়েডরের কর্মকর্তারা জানান, গত রোববার দেশটির আলাউসি শহরে ভারি বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত শুক্রবার ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছিল, ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়েছে। আর নিখোঁজ রয়েছে ৬৭ জন। এরপর শনিবার এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। ভূমিধসের এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ইকুয়েডরের এই অঞ্চলে ভূমিকম্পে ১৫ জনের প্রাণহানি হয়েছিল।

সর্বশেষ :

আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা   আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি   সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার   আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার   নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন   ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত   বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু   বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা   গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা