ইবির পরিবহন ও প্রকৌশল অফিসের নিয়োগ বোর্ড স্থগিত


ইবির পরিবহন ও প্রকৌশল অফিসের নিয়োগ বোর্ড স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিতব্য পরিবহন অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ নির্বাচনী বোর্ডসহ ১২ মার্চ পরিবহন অফিসের ড্রাইভার পদের জব টেস্ট অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় জানানো হবে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৬টি নিয়োগ নির্বাচনী বোর্ড বন্ধ করেছে কর্তৃপক্ষ। গত ১৯ ফেব্রুয়ারি অনিবার্য কারণে ২০ ও ২২ ফেব্রুয়ারির মেডিকেল অফিসার পদের বোর্ড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের বোর্ড, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান