ইসরাইলের আরও ২ সেনা নিহত


ইসরাইলের আরও ২ সেনা নিহত
হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলের এলিট গোলানি ব্রিগেডের দুই সেনা নিহত এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৪ অক্টোবর) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে, মুখোমুখি এই সংঘর্ষ ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবেই ঘটেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে এ লড়াই উত্তর সীমান্তে অব্যাহত রয়েছে। সংঘর্ষে আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। এ ঘটনাটি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতকে নতুন করে উসকে দিয়েছে। যা গোটা অঞ্চলে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এর আগে, বৃহস্পতিবার সকালে ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর চালানো এক ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং ২৪ জন আহত হন। তাদের পরিচয় ও ছবিও প্রকাশ করেছে আইডিএফ। সূত্র: মিডলইস্ট আই

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান