খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই: আইনমন্ত্রী


খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর নির্বাচন প্রক্রিয়ায় সংবিধানের এক চুল বাইরে যাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) রোহিঙ্গা শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। । আইনমন্ত্রী বলেন, সবসময় যে রকম আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সে রকম আগামী নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের এক চুল বাইরে আমরা যাব না। নির্বাচনে সকলেই আসুক এটা আওয়ামী লীগ চায়। কিন্তু কে আসবে কে আসবে না এটা তাদের দলীয় সিদ্ধান্ত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনগত বাধা কোথায় থাকে? উনি নির্বাচন করতে পারবেন না। তার কারণ উনি দণ্ডিত। রাজনীতি করতে পারবেন না, এ রকম কথা তো কোথাও নাই। বাস্তব অবস্থা হলো তিনি তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করেছিলেন। কারণ তিনি অসুস্থ। এটা মনে রাখতে হবে। এখন বাস্তব অবস্থাটা কী সেটাও আপনারা জানেন। তিনি বলেন, বাস্তব অবস্থা হচ্ছে, তার ভাই যে আবেদনটা করেছেন সে আবেদনের মধ্যে বলা আছে তিনি গুরুতর অসুস্থ। তার যদি আরও ভালো চিকিৎসা না হয় তার জীবন বিপন্ন। তখন তাকে মানবিক কারণে প্রধানমন্ত্রী সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন কি না সেটা আমি বার বার আপনাদের বলছি, সেটা আপনারা দেখেন বিবেচনা করে। স্বাভাবিক মানুষ মনে করে তিনি অসুস্থ, রাজনীতি করতে পারবেন না। এটা হচ্ছে প্রাক্টিক্যাল পজিশন। খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না-এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি পরিস্কার করে বললাম। ওনাদের যদি এতটা দরকার হয় তাদের আইনজীবীর কাছে চিঠি লিখে জিজ্ঞেস করুক। তারা যদি ব্যর্থ হয় আমার কাছে জিজ্ঞেস করতে বলেন। আন্তর্জাতিক চাপ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে কোনো আন্তর্জাতিক চাপ নেই। জনগণের কাছে যে দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতা থেকে আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আইনমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রের ব্যাপারে কমিটেড। কারণ জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন আমরা সেই অনুযায়ী নির্বাচন করব। ২০১৪ ও ২০১৮ নির্বাচন যেন না হয় সেজন্য বিএনপি চেষ্টা করেছে। অগ্নি সন্ত্রাস করেছে। তারপরও মানুষ ভোট দিয়েছে, নির্বাচন হয়েছে। মানুষ বয়কট করেনি। তিনি বলেন, মানুষ যদি মেন্ডেট না দিত তাহলে আমরা ২০১৪ সালে এবং পরে ২০১৮ সালে আমরা সরকার চালাতে পারতাম না। জনগণের আমাদের প্রতি মেন্ডেট আছে বলেই আমরা সরকার চালাচ্ছি। আমরা হ্যাঁ-না ভোটের মতো নির্বাচন করব না। আগামী নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড