খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার


খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার
‘ইলিশের রাজধানী’ খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে এখন ইলিশ ছোঁয়াই যেন এক পরম বিলাসিতা! নিম্নবিত্ত দূরের কথা, মধ্যবিত্তেরই নাগালের বাইরে রুপালি ইলিশ। এর সাথে যুক্ত হয়েছে ইলিশের ডিমের অভূতপূর্ব মূল্যবৃদ্ধি। এক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। আজ ২৯শে জুলাই, বুধবার ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। আড়তগুলোতে প্রতি কেজি ইলিশের ডিম এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকায়! অথচ ঘাটের প্রবীণ ও নিয়মিত মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর ঠিক একই মৌসুমে প্রতি কেজি ডিম বিক্রি হয়েছিল, আড়াই থেকে ৩ হাজার টাকায়। আকাশচুম্বী এই দাম দেখে হতবাক সাধারণ ক্রেতা ও ভোজনরসিকরা। ঘাটে আসা বেশ কয়েকজন ক্রেতা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, ইলিশের বাজারে এখন অগ্নিমূল্য। আগের কোনো বছরে ইলিশ মাছ ও ডিম কিনতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাদের। এক ক্রেতা আক্ষেপ করে বলেন, “যেভাবে দাম হাঁকানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের জন্য ইলিশে হাত দেওয়া বা কেনার কথা ভাবাও এখন একধরনের অপরাধের মতো ঠেকছে।” পদ্মা-মেঘনার পাড়ে দাঁড়িয়ে ইলিশের প্রাচুর্য দেখার সুযোগ হলেও, ঘাটে এসে কেবল বাড়তি দামের চাবুক খেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে। ব্যবসায়ীদের সিন্ডিকেট নাকি সরবরাহ ঘাটতি—কী কারণে দামের এই অস্বাভাবিক লাফ, তা নিয়ে বইছে ব্যাপক আলোচনার ঝড়।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান