চট্টগ্রামে আবারো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


চট্টগ্রামে আবারো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রামে ২৪ ঘন্টা পার না হতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ওয়াসা এলাকায় এ মিছিল করে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মী। এলাকার বাসিন্দা জানায়, ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়েই মিছিল শুরু করে এক দল তরুণ। এ ঘটনার সত্যতা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিতে। ওই ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত তরুণেরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল পল্টন রোডে। তারা \'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। শেখ হাসিনার সরকার, বারবার দরকার- বলে স্লোগান দেয়। এর আগে রবিবার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করেছিল। ৫ আগস্টের পর সেদিনই প্রথম ছাত্রলীগ প্রথম মিছিল করে৷ এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগের কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা।

সর্বশেষ :

ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!   ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট   প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন   ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি   চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল   ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ   গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি   ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব   ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব