দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তারা আগে ব্যাটিং নিয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শ্রীলংকা। সিরিজ বাঁচাতে আজকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কলম্বোর প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে। ডানহাতি এই পেসারের বদলে দলে এসেছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ। অপরদিকে সফরকারীদের মতো শ্রীলংকার একাদশেও পরিবর্তন দুটি। আগের ম্যাচে স্পিনে বাংলাদেশকে কুপোকাত করা স্বাগতিকরা, এবার স্পিনে আরও বাড়িয়েছে শক্তি। পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়াকের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। এছাড়া ইশান মালিঙ্গার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা। প্রেমাদাসায় টস জিতলে আগে ব্যাট করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই সিরিজের আগে শেষ চার ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে লংকানরা। চলমান সিরিজের প্রথম ম্যাচেও একই বিষয়ের প্রতিফলন ঘটেছে। প্রতিটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলংকা। বিশেষ করে সন্ধ্যার পর এখানে শিশির জমে। ফলে, স্পিনাররা বেশ সুবিধা পায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও এটিও প্রমাণ করেছে লংকান স্পিনাররা। ৩ স্পিনার কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা তুলে নিয়েছে বাংলাদেশের ৮ উইকেট। বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, ‘আগের ম্যাচের ভুলগুলো যাতে এই ম্যাচে না হয় সেদিকে আমাদের মনোযোগ থাকবে। আমরা এই ম্যাচে জয়ের দিকেই সব নজর দেব। আশা করি দারুণ একটি ম্যাচ উপহার দিতে পারব।’ বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান। শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান