নওগাঁর নিয়ামতপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল।


নওগাঁর নিয়ামতপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল।
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর সদর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এর বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খাইরুল আলম গোল্ডেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী, সাজ্জাদ আলী টিটু; সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ। এর আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বদিউজ্জামান।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান