নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন


নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন
নাটোরে দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। সোমবার(২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা অফিসে ভিটামিন \'এ\' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। এসময় শিশুদের লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন সূত্রে জানানো হয়, আজ ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী নাটোর জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাত উপজেলার ৫২টি ইউনিয়নের ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২ হাজার ৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত রয়েছেন। এসময় উপস্থিত ছিলেন-নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার, নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান,নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়সহ স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান