প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ


নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ
নোয়াখালীতে নারীর প্রতি সংঘটিত সহিংসতা সংক্রান্ত নাগরিক প্রতিবেদন নারীর প্রতি সহিংসতা বেড়েছে। এ সংক্রান্ত ৩ মাসের (অক্টোবর-ডিসেম্বর) নাগরিক প্রতিবেদন দাখিল করে প্রেস ব্রিফিং করেছে নোয়াখালী নারী অধিকার জোট। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে গত ৩ মাসে জেলায় সংঘটিত ২২টি সহিংসতার ঘটনা তুলে ধরেন তারা। এর মধ্যে ৯ জন নারী ও শিশু ধর্ষণের কথা তুলে ধরা হয়। নোয়াখালীর মাইজদী একটি চাইনিজ রেস্টুরেন্ট এর হল রুমে বৃহস্পতিবার দুপুরে জেলা নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান তারা। এ সময় তারা জেলায় সংঘটিত গত ৩ মাসের সহিংসতার চিত্র তুলে ধরেন এবং উদ্বেগ প্রকাশ করেন। ব্রিফিংয়ে জেলা নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন জানান, গত ৩ মাসে নোয়াখালীতে ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন নারী, শিশু ও কিশোরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোয়ারা মিনু, রৌশন আক্তার লাকী, সাজেদা আক্তার, সাংবাদিক আবু নাছের মঞ্জুসহ প্রমুখ। নোয়াখালীর ৯ উপজেলায় নারী নির্যাতন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে নারী জোটের সভাপতি মন্তব্য করেন। ব্রিফিংয়ে বক্তারা জেলায় সম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সকল ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তে মাধ্যমে নির্যাতিতার সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

সর্বশেষ :

লড়াই ও সংগ্রামের ৪৮ বছর আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত   লড়াই ও সংগ্রামের ৪৮ বছর আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক   অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা   স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি   আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ   অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি   ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের   খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা   সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা