বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ‌চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, হিসাববিজ্ঞান অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন, আব্দুল বারী সজীব, ইস্রাফিল রাহাত রাফি ও রসায়ন বিভাগের কাজী আমান অভ্র। এতে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংগঠিত হিসাববিজ্ঞান অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও রসায়ন বিভাগের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। শৃঙ্খলা বোর্ডের বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং তদন্ত প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতিপালনের জন্য শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের সাময়িকভাবে একাডেমিক বহিষ্কার করা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামারুজ্জামান বলেন, অধিকতর তদন্ত করে এ ঘটনায় সংশ্লিষ্টতা যতজনের পাওয়া যাবে, সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান