বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল


বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল
পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। সোমবার বিসিবি নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হলেন সাবেক এই ক্রিকেটার। এখন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি। অবশ্য তার সভাপতি হওয়া অনেকটাই নিশ্চিতই ছিল। কেননা সভাপতি পদে লড়তে চাওয়া তামিম ইকবালসহ অনেকে নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। বিসিবির ২০তম সভাপতি হয়েছেন আমিনুল। এর আগে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হন তিনি। গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি কোটায় ২ জন এবং অন্য ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ১৫ ভোট পেয়ে ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন আমিনুল। পরিচালক নির্বাচনের পরেই বিসিবির সভাপতি পদে ভোটগ্রহণের কথা ছিল। তবে পরিচালকদের মধ্য থেকে বুলবুল ছাড়া আর কেউই সভাপতি পদের জন্য আগ্রহ না দেখানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন তিনি। সভাপতি আমিনুলের বাইরে সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বুলবুলের আগে বিসিবির সভাপতি ছিলেন ফারুক আহমেদ। সাবেক অধিনায়ক ফারুককে সরিয়ে দিয়ে আমিনুলকে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে যারা পরিচালক নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান। ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এনএসসি কোটায় পরিচালক নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান