বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে লেখা ‘৪৭-৭১-২৪’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে লেখা ‘৪৭-৭১-২৪’
মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের পতাকা, বিজয় রঙের পোশাক ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার থেকে র‍্যালি শুরু হয়েছে। এটি সুপ্রিম কোর্ট শাহবাগ ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশ নেওয়ারা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার ১৯৪৭, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তির স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নানা ব্যানার প্রদর্শন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে- ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪।’ র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেলসহ নির্বাহী কমিটি, দপ্তর ও মিডিয়া সেলের সদস্য, সমন্বয়করা অংশ নিয়েছেন। র‍্যালির প্রথম অংশে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। এদের অনেককে ব্যান্ডেজ পরিহিত দেখা গেছে। দ্বিতীয় সারিতে মেয়েরা রয়েছেন, তাদের হাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে। এর আগে আজ সকাল থেকে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় দেখা যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে শহীদ মিনারে জড়ো হতে থাকেন। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে। সরেজমিনে দেখা যায়, র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ। বিজয় দিবস উপলক্ষ্যে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়। অনেকেই এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান